সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৩ দিনের রিমান্ড আদেশ শুনে আদালতে জ্ঞান হারালেন হেফাজত নেতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় গ্রেফতার দলটির জেলা কমিটির সহ-দফতর সম্পাদক ও জামিয়া ইউনুছির মাদরাসার সিনিয়র শিক্ষক আবদুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুন) বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের কথা শুনে আদালতে অচেতন হয়ে পড়েন মুফতি আবদুল হক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল হক জানান, গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় গত ১০ জুন মুফতি আবদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বুধবার বিকেলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিকালে আব্দুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের হয়ে বাইরে টেবিলের ওপরে আসরের নামাজ আদায় করেন। নামাজে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি শারীরিকভাবে এখন ভালো আছেন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, ‌‘উনার প্রেসার-ডায়াবেটিস ভালো আছে। সেই ক্ষেত্রে অপশন থাকতে পারে দুইটি। প্রথম, রোগীর বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে চিন্তায় এমন হতে পারে, দ্বিতীয়ত, ব্রেইন স্ট্রোকের কারণে এমনটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় চেক করার পর যতটুকু ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোক করেননি। উনার চেতন আছে। আমরা তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছি। বাকিটা সিনিয়র চিকিৎসকরা দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ দিনের রিমান্ড আদেশ শুনে আদালতে জ্ঞান হারালেন হেফাজত নেতা।

আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১