তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের মতবিনিময়।
- আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার দুপুরে তেঁতুলিয়া ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
সভায় বক্তারা জানান, গত ৯ জুন বাংলাবান্ধায় অনুষ্ঠিত সাধারণ সভায় পঞ্চগড় আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশন নাম ও পুর্ববের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ ঘোষণা করা হয় । পরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।
মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নবাগত সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সাংবাদিকরা বন্দরের অনিয়ম দূর্ণীতি সহ করোনার এই সময়ে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটিকে অনুরোধ করেন। একই সাথে নতুন সংগঠনের সদস্যবৃন্দদের বন্দরের সকল কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও সম্ভাবনার তথ্য প্রদানে সহযোগীতা করবেন এমনটি প্রত্যাশা সাংবাদিকদের।
এসময় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নবাগত সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাহীন, আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেনসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।























