সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

তেল পরিমাপে কারচুপি, ২ পেট্রল পাম্পকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
তেল পরিমাপে কারচুপি করায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের মাওয়া রোডের দু’টি পেট্রল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৫ জুন) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

বিএসটিআই সূত্রে জানা গেছে, সিরাজদিখানের মাওয়া রোডে তালুকদার ফিলিং স্টেশন-১ এ তেল পরিমাপে কারচুপি করা হতো। পেট্রল পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৮৬০ মিলিলিটার এবং পেট্রল ইউনিটে ২৮০ মিলিলিটার কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ জন্য পেট্রল পাম্পটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাওয়া রোডের তেঘরিয়া এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের পেট্রল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪২০ মিলিলিটার ও ডিজেল ইউনিটে ১৪০ মিলিলিটার কম দেয়া হতো। এ জন্য তাদেরও এক লখ টাকা জরিমানা করা হয়।

রাজধানীর পরিবাগ এলাকায় মেঘনা মডেল সার্ভিস সেন্টার ও পূর্বাচল ট্রেডার্স এবং মাওয়া রোডে মোহাম্মাদিয়া ফিলিং স্টেশন ও হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাদের পরিমাপে সঠিক মিলেছে।

এ অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মেট্রোলজি বিভাগের পরিদর্শক সোহাগ হায়দার ও রুবিনা আখতার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেল পরিমাপে কারচুপি, ২ পেট্রল পাম্পকে জরিমানা।

আপডেট সময় : ১০:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১