সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

বাকেরগঞ্জে দুই শিশুকে বলাৎকার ! মাদ্রাসা পরিচালকের নামে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে একটি মাদ্রাসার পরিচালকের বিরূদ্ধে দুই শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের পিতা। মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিম (৪২)কে আসামী করে এই মামলা দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় মামলা নং ১২ তারিখ ১৫/৬/২০২১ইং।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত প্রায় দেড় বছর যাবৎ দক্ষিণ পাদ্রিশিবপুর (কানকি) মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার দুইছাত্রকে ভয় ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছিল মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিম। সবশেষ গত শুক্রবার ১১ জুন তাদেরকে বলাৎকার করে। এক পর্যায়ে একটি শিশু তার পিতাকে ঘটনা বলে দিলে এটি জানাজানি হয়। অবশেষে ১৫ জুন একটি শিশুর পিতা বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। লম্পট রেদওয়ান পাদ্রিশিবপুরের ৫নং ওয়ার্ড কানকি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
এলাকাবাসী জানান, মাদরাসা পরিচালনার আড়ালে নানা অপকর্মে জরিত এই রেদওয়ান। আরো অনেক শিশুকে এভাবে সে নির্যাতন করেছে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসবে।
এদিকে একটি চক্র লম্পট রেদওয়ানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। নানান পরিচয়ে মোবাইলে হুমকি ধামকি সহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে । তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পাদ্রিশিবপুরের একটি মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিমকে আসামী করে নারী ও শিশু নির্যানত আইনে একটি মামলা হয়েছে। আমরা তদন্ত স্বাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে দুই শিশুকে বলাৎকার ! মাদ্রাসা পরিচালকের নামে মামলা।

আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১