সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

আর্জেন্টিনার সমর্থককে’ পিটিয়ে মারলেন ইউপি চেয়ারম্যান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব আলীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ জুন) ভোরে উপজেলার মোড়াগাছা রতনপুর এলাকায় ওই চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে তাকে পিটিয়ে আহত করা হয়।
আহত জসিমকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুজ্জামান সোহেল জানান, ওই যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
এদিকে নিহতের বড় ভাই হাসিম শেখ অভিযোগ করে জানান, তার ভাই রাতে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফেরার পথে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের লোকজন তাকে ধরে নিয়ে পিটিয়ে আহত করে। জসিম আর্জেন্টিনার সমর্থক ছিলেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আমাকে একজন ফোন করে জানায় যে, জসিম উদ্দিনকে চেয়ারম্যানের বাড়িতে তার লোকজন পেটাচ্ছে। সেখানে গেলে তারা আমাকেও পিটিয়ে মারবে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। কী কারণে হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনার সমর্থককে’ পিটিয়ে মারলেন ইউপি চেয়ারম্যান।

আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১