সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পিরোজপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকাসক্ত ছেলে। রবিবার (১৩ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার সাপলেজা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পাষন্ড ছেলের হাতে গুরুতর জখম নিজাম মিয়া ভাইজোড়া গ্রামে মৃত নজরুল ইসলামের পুত্র।

জানা গেছে- নেশাগ্রস্ত ছেলের জন্য তার আজ পথে বসার উপক্রম। সকাল বিকেল কখনো ৩০০ কখনো ৪০০ আবার কখনো ৫০০ টাকা দাবি করে সে। নেশার বিরুদ্ধে কোন কথাই বলতে পারে না বাবা। কথা বললেই আসে মেরে ফেলার হুমকি। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে ৫০০ টাকা দাবি করে কলেজ পড়ুয়া নেশাগ্রস্থ ওই ছেলে হৃদয় (২১)। অটোচালক ওই বাবা নেশার টাকা দেওয়া যাবে না বলতেই দা দিয়ে উপুর্যুপরি কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। হাত দিয়ে ফেরানোর সময় হাতের আঙ্গুল কেটে যায়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার এএসআই আবু সাঈদ জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নেশাগ্রস্থ ওই ছেলেকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম।

আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১