সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জের কেদারপুর ইউপি নির্বাচনে জামাল উদ্দিনের পক্ষে প্রচারণায় সাবেক সাংসদ টিপু সুলতান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় বরিশাল -৩ ( বাবুগঞ্জ – মুলাদী) আসনের সাবেক সাংসদ ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। গতকাল বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও বিপনি-বিতানে হাতুড়ি মার্কা প্রতীকে ভোট চেয়েছেন তিনি। এসময় তার সাথে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রাণঘাতী করোনার কারণে স্থগিত হওয়া নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়ায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জালাম উদ্দিন।
এছাড়াও নির্বাচনি প্রচারে এলাকার জনগণের সাথে পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন জানান, আমি জনগণের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছি, এলাকার মানুষের সুখে দুংখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কেদারপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চাওয়া ও না পাওয়ার কথা মাথায় রেখেই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমি আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ আমাকে বিজয়ী করবেন । এবারের নির্বাচনে জনগণ প্রতীক কে নয়, ব্যক্তিকে বিজয়ী করবেন। কেদারপুর ইউনিয়নের মানুষ একাট্টা হয়েছেন। ইতিমধ্যে কেদারপুর ইউনিয়নের দুই সম্ভান্ত্র পরিবারের দুই জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন। আমি আশাবাদী কেদারপুরের জণগণ তাদের প্রকৃত সেবককে বিজয়ী করবেন।

অপরদিক কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান নূরে আলম বেপারী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় ২৫ জনের অধিক নেতা।
তবে মনোনয়ন না পেয়ে কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
সাধারন ভোটাররা মনে করছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীর কারণে শক্ত অবস্থানে রয়েছেন হাতুড়ি প্রতীকের প্রার্থী মোঃ জামাল উদ্দিন।

বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা ভোট আগামী ২১ জুন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জের কেদারপুর ইউপি নির্বাচনে জামাল উদ্দিনের পক্ষে প্রচারণায় সাবেক সাংসদ টিপু সুলতান।

আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১