সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বানারীপাড়ায় কিশোরদের সুপথে ফেরাতে ওসি হেলাল’র প্রশংসনীয় পদক্ষেপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় কিশোর ও তরুণদের যাবতীয় অনৈতিক কাজ থেকে বিরত রাখতে থানার অফিসার ইনচার্জ(ওসি) হেলাল উদ্দিন প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন। এন্ড্রয়েড মুঠোফোনে বিভিন্ন ধরণের গেমস ও পর্ণোগ্রাফি দেখে এবং এলাকায় এলাকায় গ্যাং সৃষ্টি করে স্থানীয় কিশোররা যখন বিপথে যাওয়া শুরু করেছে ঠিক তখনি তাদের সর্বনাশা এ বদঅভ্যাস ও পথ থেকে ফেরাতে তিনি গত কয়েকদিনে বানারীপাড়া পৌর শহর,চাখার ও সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক কিশোর ও তরণককে এন্ড্রয়েড মুঠোফোনসহ আটক করে থানায় এনে তাদের সচেতনতামূলক কাউন্সিলিং করেন। এসময় ওসি হেলাল উদ্দিন ইভটিজিং,মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ,গেমস ও পর্ণোগ্রাফির কুফল সম্পর্কে বিশদ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। এসময় তিনি অভিভাবকদেরকেও সন্তানদের সুপথে রাখতে তাদের ভূমিকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে মুচলেকা নিয়ে কিশোর ও তরুণদের তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন বয়োঃসন্ধিকালে কিশোর ও তরুণদের ভুল পথে চলে যাওয়ার ঝুঁকি থাকে। স্পর্শকাতর এ সময়ে বাবা-মাকে বন্ধুর ভূমিকায় অবর্তীণ হয়ে তাদের সুপথ বাতলে দিতে হয়। নতুন প্রজন্ম যদি অন্ধকার পথে চলে যায় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন ভূলুন্ঠিত হবে। তাই কিশোর-তরুণদের সুপথে ফেরাতে তাদের থানায় এনে সচেতনতামূলক কাউন্সিলিং করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তারা এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার না করাসহ অনৈতিক পথে না গিয়ে সুপথে চলবে এ অঙ্গীকার করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তিনি প্রতিটি স্কুল,কলেজ ও মাদ্রাসায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সচেতনতামূলক কাউন্সিলিং করবেন বলেও জানান। এছাড়া ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে কিশোর ও তরুণদের মাঠমূখি করার বিষয়ে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। এদিকে কিশোর ও তরুণদের বিবেককে জাগ্রত করে যাবতীয় অনৈতিক কাজ থেকে দূরে রেখে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ওসি মো. হেলাল উদ্দিনের দূরদর্শি এ ইতিবাচক পদক্ষেপকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অভিভাবকসহ এলাকার সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কিশোরদের সুপথে ফেরাতে ওসি হেলাল’র প্রশংসনীয় পদক্ষেপ।

আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১