সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

র‌্যাব- অভিযান পরিচালনা করে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ০৯ জুন ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন ১২ নং ওয়ার্ডস্থ আমবাগান খ্রিষ্টান পাড়ার নির্মানাধীন নিরবের পার্কের গেটের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৭.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ হাবিবুর রহমান(৪০), পিতাঃ মৃত ধলু ব্যাপারী, সাং-বড় জালিয়া, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৫০৬ (পাঁচ শত ছয়) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,৩১০/- (এক হাজার তিনশত দশ) টাকা উদ্ধার করে।

পৃথক অভিযান পরিচালনা করে ০৯ জুন ২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাগীয়া মোঃ ফরহাদ হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য বিক্রয় ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ হুমায়ুন শরীফ(২২), পিতাঃ মোঃ সেলিম শরীফ, সাং- বাগীয়া, ২৯ নং ওয়ার্ড, থানাঃ এয়ারপোর্ট,জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৪২৫ (চার শত পঁচিশ) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ে নগদ ৫৫২ (পাঁচ শত বায়ান্ন) টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় এবং বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব- অভিযান পরিচালনা করে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ১০:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১