সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে ইউপি নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় থাকলেও মাঠে নেই প্রার্থীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না প্রার্থীদের। এমনকি গ্রামগঞ্জে গণসংযোগ, সভা, সমাবেশ কিংবা মাইকিং করতে দেখা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের প্রতিক ও ছবি সম্বলিত পোস্টার আপলোড করে কিছুটা প্রচারণা চালাতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনার কারণে স্থগিত হওয়া নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন তারিখ ঠিক হলেও প্রচার প্রচারণা শুরু করেছেন না প্রার্থীরা।
অপরদিকে সরকারের বেধে দেওয়া লকডাউনে প্রচার, প্রচারণা, উঠান বৈঠক, মাইকিং শুরু করবেন কিনা তা নিয়েও চিন্তিত অনেক প্রার্থীরা।
বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা ভোট আগামী ২১ জুন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আক্তার হোসেন খোকা জানান, করোনা প্রাদুর্ভাব ও সরকারের বেধে দেওয়া লকডাউনের কারণে সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমি নিজেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে দোয়া কামনা করছি।

বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল হোসেন জানান, আমি জনগণের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছি, এলাকার মানুষের সুখে দুংখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কেদারপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চাওয়া ও না পাওয়ার কথা মাথায় রেখেই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। করোনা ও লকডাউনের কারনে জনসমাবেশ থেকে বিরত রয়েছি। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছি।

এব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, প্রার্থীরা সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ইউপি নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় থাকলেও মাঠে নেই প্রার্থীরা।

আপডেট সময় : ০৮:৩৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১