সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস নিয়ে সরকার প্রথম থেকেই ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার করোনাভাইরাস নিয়ে ব্যবসা করতে চায়। এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে।

তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা আনবে। এখন দেড় কোটি টিকাও পায়নি। এটা তারা করছে, জেনেশুনেই।
রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দেখুন কীরকম কাজ করছে।

কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে খায়। চীন যখন এসে বলল যে, আমার সাথে চুক্তি করো, তারা করল না। রাশিয়া এসে বলল যে, আমি দেব, চুক্তি করো। করল না।

এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্না দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেন? আপনাদের সঙ্গে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবেন?
খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা।

সে জন্য এই সরকার জানে খালেদা জিয়া হচ্ছেন সেই হ্যামিলনের বংশীবাদক। যিনি বাইরে বেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন, লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এজন্য তাকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনও তিনি গৃহবন্দি।
মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সকল রাজনৈতিক দলগুলোকে একখানে করে, জোট না হোক আমরা যুগপৎ আন্দোলন করে বেরিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা আমরা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল।

আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১