সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাজেট পেশ হওয়ার আগেই বিবৃতি রেডি রাখে বিএনপি : তথ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগেই বিএনপি বিবৃতি রেডি করে রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপি বাজেট নিয়ে সমালোচনা করেই যাচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে আমি প্রশ্ন রাখতে চাই যে, গত ১২ বছর ধরে তো বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য। তাদের কাছে প্রশ্ন, ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল?’

তিনি বলেন, ‘১২ বছর আগে আমাদের বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা। এখন সেখান থেকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা হয়েছে। সাত গুণের বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে? গত ১২ বছরে জিডিপির আকার চার গুণ বৃদ্ধি পেয়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে?’

মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম, সেজন্য ভারতের পত্রপত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না। এটা কীভাবে সম্ভব হলো? বিএনপির কাছে সেই প্রশ্ন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে বিরোধীতার খাতিরে বিরোধীতা করা, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে যদি কোনো পরামর্শ থাকে, সেটা দিতেই পারেন। কিন্তু প্রতিবার বাজেট পেশ হওয়ার আগে বিবৃতি রেডি করে রাখা, আবার বাজেট না পড়েই সাথে সাথে বলে দেয়া, এই সংস্কৃতি তারা (বিএনপি) লালন করছেন। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন হয়ে গেছেন। তারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেট পেশ হওয়ার আগেই বিবৃতি রেডি রাখে বিএনপি : তথ্যমন্ত্রী।

আপডেট সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১