সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধি মা হলো, বাবা হলো না কেউ ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হাসপাতাল বেডে শোয়ানো মিটিমিটি হাসছে বুদ্ধি প্রতিবন্ধি লাইজু বেগমের (৩২) ফুটফুটে নিষ্পাপ শিশু পুত্রটি। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮ টার আঙ্গারিয়া গ্রামের ভুমিহীন চরের বাসিন্ধা স্বামী পরিত্যক্তা লাইজু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তানের জন্ম দেয়। বাবা, মা ভাই-বোন ও স্বামীহীন বুদ্ধি প্রতিবন্ধি লাইজুর সন্তান সম্ভাবা হওয়ার বিষয়টি জানতে পেরে গত বুধবার (২জুন) কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনকে জানালে তাদের হস্তক্ষেপ ও স্থানীয় নারী ইউপি সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার নরমাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আসে এক ফুটফুটে পুত্র সন্তান।

স্থানীয়রা জানায়,জন্মগত ভাবেই কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি লাইজুর প্রায় ১০ বছর আগে উপজেলার ভাতকাঠি এলাকায় একটি বিয়ে হলে সেখানে একটি ৬ বছরের ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার কিছু দিন পর স্বামী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করলে লাইজু বেগম সেই থেকেই বেশি ভারসাম্যহীন হয়ে পরে। লাইজুর সহায়-সম্ভলহীন বাবা-মা ভুমিহীনে বসবাস করতো। তবে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন নারীর কাছে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলা টিএইচও ডা: আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, বুদ্ধি প্রতিবন্ধি লাইজুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. মোক্তার হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধি লাইজু বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে একটু সুস্থ্য হলে তার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে তাকে সকল আইনগত সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধি মা হলো, বাবা হলো না কেউ ।

আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১