সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বরিশাল নগরীতে দুই নারী ছিনতাইকারী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: স্বর্ণের চেইন চুরির অভিযোগে বরিশাল নগরীতে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জাহানারা বেগমের (৪০) বাড়ি কুমিল্লা ও বিলকিস আক্তারের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

কোতয়ালি থানার এসআই দোলা জানান, লঞ্চঘাট এলাকায় এক নারীর চিৎকার শুনে টহলরত পুলিশ গিয়ে জানতে পারে অপরিচিত দুই নারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে। পরে অভিযুক্ত দুই নারীকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকদের কাছ থেকে এখন পর্যন্ত চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, ওই দুই নারী মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক নাম-ঠিকানা বলছেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে দুই নারী ছিনতাইকারী আটক।

আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১