সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

উজিরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে অপহৃত কলেজ শিক্ষার্থী উদ্ধার: অপহারক আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে অপহরণের ১৭ দিন পরে অপহৃত কলেজ শিক্ষার্থীকে ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর বাবা অনিল রায় ৩ জুন বৃহষ্পতিবার সকালে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করার পরে ওই দিন বিকালে অপহারকসহ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে,উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের অমৃত লাল সমাদ্দারের বখাটে ছেলে সজিব সমাদ্দার (১৭) ও কুড়ালিয়া গ্রামের অনিল রায়ের মেয়ে (১৭) শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজে এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সহপাঠি হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়। সজিব বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয় সহপাঠি ওই ছাত্রীকে। তার প্রস্তাব প্রত্যাখান করায় সজিব ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। এক পর্যায় সজিব গত ১৮ মে ওই ছাত্রীকে বসতবাড়ীর সম্মুখ রাস্তা থেকে মুখ চেঁপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ১৭ দিন পরে ৩ জুন সকালে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পরে ওই দিন (৩ জুন) বিকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুড়ালিয়া গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুনিল ঢালীর বাড়ি থেকে উজিরপুর মডেল থানার এসআই কমল অভিযুক্ত সজিব সমাদ্দার ও অপ্হৃতা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল আহসান বলেন অভিযুক্ত সজিব সমদ্দারকে ৪ জুন শুক্রবার সকালে বরিশালে জেলহাজতে ও অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে অপহৃত কলেজ শিক্ষার্থী উদ্ধার: অপহারক আটক।

আপডেট সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১