সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের হিলিতে ননদের সোনার চেইন চুরির অভিযোগে গৃহবধূকে সাথীকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

শুক্রবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলার জাংগই গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করছে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ৯৯৯ নাম্বার থেকে সকালে কল আসে উপজেলা জাংগই এলাকায় গৃহবধূর মৃতদেহ ঘরের বরগায় ঝুলছে। এবং স্থানীয়রা স্বামী ও শাশুড়িকে আটক করে রাখছে। এমন সংবাদের ভিত্তিতে সাথী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমএম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাথীর স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ি রাশেদা বেগমকে আটক করা হয় বলেও জানান তিনি।

সাথির পরিবারের দাবি, ননদের সোনার চেইন চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে সাথী বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লোকজনের কাছে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে, নিহতের স্বামী আরিফুল ইসলামের পরিবার থেকে দাবি করা হয়, সাথী অভিমান করে আত্মহত্যা করেছে।
তদন্ত কর্মকর্তা এসআই নিহারঞ্জন জানান, প্রাথমিক তদন্তে সাথীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাথী বেগম হাকিমপুর উপজেলার মুশিদপুর নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। এ ব্যাপারে মেয়ের বাবা রাতে থানায় অভিযোগ দায়ের করেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক।

আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১