সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

উজিরপুরে গৃহবধুর লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে রহস্য…।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে কমলা মন্ডল (৩৫) নামের ২ সন্তানের জননী এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটনে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, ২৪ মে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের পশ্চিম কুড়ালিয়া গ্রামের অমল মন্ডলের স্ত্রী ২সন্তানের জননী কমলা মন্ডল (৩৫)’র লাশ ঘরের পাশ থেকে উদ্ধার করেন উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব । এ ব্যাপারে উপ-পরিদর্শক মো. মাহবুব জানান, কমলা মন্ডলের স্বামীর দাবি রবিবার রাতে তারা প্রতি দিনের মতো একত্রে ঘুমিয়ে ছিলেন। সকালে কমলাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুজি করে সকাল ৭টার দিকে বাড়ির পাশে মুরগীর ফার্মের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নামিয়ে রেখে পুলিশকে সংবাদ দেয়। ওই গৃহবধুর লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উপ-পরিদর্শক মো. মাহাবুব জানান। নিহত কমলা মন্ডলের ভাই উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের ধীরেন পারুয়া অভিযোগ করেন গত ৫/৬ মাস পূর্বে ওই বাড়ির লোকজন জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বোনের হাত ভেঙ্গে দিয়েছিল। এ ব্যাপারে থানায় মামলাও দায়ের করা হয়েছিল। এছাড়া ভগ্নিপতি অমল মন্ডল দীর্ঘ দিন ধরে তার বোনের ওপর অকথ্য শারিরীক ও মানসিক নির্যাতন চালাত। তার বোনকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবি করে এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন,ওই গৃহবধুর প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কমলা মন্ডলের স্বামী অমল মন্ডল ও দেবর রাখাল মন্ডলকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে গৃহবধুর লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে রহস্য…।

আপডেট সময় : ০৫:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১