সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাজায় আশ্রয় শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলা//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ ত্রাণ ও কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি স্কুলের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৭ মে) গাজার দক্ষিণে অবস্থিত একটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদক সামি আবু সালেম বলেন, আমরা ইউএনআরডব্লিউএ স্কুলে আছি। সেখানে একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুনেছি। আশ্রয় শিবিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এক সপ্তাহের আগে শুরু হওয়া ইসরায়েল- ফিলিস্তিন সহিংসতা সোমবারও (১৭ মে) অব্যাহত রয়েছে। এদিন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার হুসাম আবু হারবীদ নিহত হয়েছেন।

১০ মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৮ শিশুসহ ১৯৮ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার তিনশ’ মানুষ। ইসরায়েলে ২ শিশুসহ ১০ জন নিহত হন।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় আশ্রয় শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলা//

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১