সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

খালেদা জিয়াকে বিদেশ নিতে বিশেষ ‘উপায় খুঁজছে’ পরিবার: ফখরুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার অনুমতি না দেয়ায় এখন বিশেষ ‘উপায় খুঁজছে’ তার দল ও পরিবার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ মে) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পাশাপাশি ঢাকায় খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এখন ঢাকায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে বিদেশে নেয়ার জন্য আইনগত বা অন্য কোনো উপায় আছে কি-না, তা খতিয়ে দেখে দলের নীতি-নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে।

ফখরুল বলেন, ‘আমরা তো জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারব না। বিষয়টি সরকার একেবারে না করে দিয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, দেশেই তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য। একইসঙ্গে অন্য কোনো অপশন আছে কিনা বা আইনগত অথবা অন্য কোনো উপায়, সেটাও আমরা দেখব।’
তিনি আরও বলেন, অন্যান্য অপশনগুলো আমরা ভেবে দেখব এবং সেগুলো আমরা আমাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
ফখরুল আরও বলেন, ‘আমরা মনে করছি সরকারের এখতিয়ারে থাকার পরও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সব মানুষই আশা করেছিল, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতির কথা ভেবে সরকার মানবিক কারণে হলেও তাকে বাইরে যাওয়ার অনুমতিটা দেবে। দুঃখজনক হলো সরকার একটা ধারণা দিয়েছিল যে, আমরা মানবিক কারণে এটা দেখব। কিন্তু শেষমুহূর্তে তারা আইনের কথা বলে এটা নাকচ করে দিয়েছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এটা অত্যন্ত নোংরা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। কিন্তু আইনে পরিষ্কার বলা আছে, এটা সরকার দিতে পারে। যে কোনোভাবে দিতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশ নিতে বিশেষ ‘উপায় খুঁজছে’ পরিবার: ফখরুল।

আপডেট সময় : ০৫:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১