সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবীরা। তবে দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন রোববার (৯ মে) খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই এমন পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করা হয়। সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি।
একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনো বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়।

বিএনপি নেতারা বলছেন, আইনি নয় রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়েছেন তারা।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, তার প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং খালেদা জিয়াকে বিদেশে যেতে দিবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, এখনো সময় আছে। তারপরও অনুরোধ জানাচ্ছি- যেহেতু তার (খালেদা জিয়া) শারিরীক অবস্থা অবনতি হচ্ছে, সেহেতু তাকে বিদেশে চিকিৎসার দেওয়ার সুযোগ দেওয়া হউক।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনে বাইরে গিয়ে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই।
এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিকিৎসক জানান, বেগম জিয়া স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ডায়াবেটিকও নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি।

আপডেট সময় : ১০:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১