সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশে চাকরি করতে হবে : আইজিপি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে।’

বৃহস্পতিবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।’

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ‘পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান এবং আনন্দের।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।’

পুলিশপ্রধান আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।’

ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান ও এসবি প্রধান মো. মনিরুল ইসলাম র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশে চাকরি করতে হবে : আইজিপি।

আপডেট সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১