সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে হামলার প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ কিশোর সন্ত্রাসী গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::বরিশালের নগরীর ভাটারখাল এলাকা থেকে ধারালো অস্ত্রসহ নাজমুল (১৮) নামের এক কিশোর সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে বান্দরোডস্থ কাঁচা বাজারের এক ব্যবসায়ীর ছেলের ওপর হামলার প্রস্তুতিকালে তাকে স্থানীয়রা আটক করে। এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। তবে তার সাথে হামলায় অংশ নিতে আসা আরও অন্তত ১০/১২ যুবক পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বটতলা ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার বাসিন্দা ও সিটি মার্কেটের তাহমিদ ফ্যাশনের মালিক সেন্টুর ছেলে আরিফুর রহমান সেতুর সাথে কাঁচা বাজারের ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির দ্বন্দ্ব হয়। কিছুক্ষণ পরে সেতুর নেতৃত্ব একটি সিএনজিযোগে ১০ থেকে ১২ জন কিশোর সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় অবস্থান করে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও নাজমুল ধরা পড়ে। এবং তার কাছ থেকে দুটি রামদা, দুটি হকিস্টিক উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে একচোট দিয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

শোনা যায়, এই যুবক বরিশাল শহরের কিশোর গ্যাংগ্রুপ ‘আব্বা’ বাহিনীর সদস্য। যদিও এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল অস্ত্রসহ নাজমুলকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হামলার প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ কিশোর সন্ত্রাসী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১