সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

মা-ছেলেকে বেঁধে নির্যাতন চালাল আ.লীগ নেতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে জোবায়ের হোসেন হোরন নামের এক আওয়ামী লীগে নেতার নেতৃত্বে আইয়ুব খান (১৭) ও তার মা বিবি খতিজাকে (৩৭) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার বিবি খতিজা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হোরন চরএলাহীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার (২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পেছন থেকে ওই কিশোরের হাত বাঁধা। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আঘাত। তার মায়ের শরীরেরও আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ওই কিশোরের হাত বাঁধা অবস্থায় তাকে ও তার মাকে স্থানীয় কিছু লোক তার কাছে নিয়ে আসে।
শনিবার (১ মে) দুপুরে স্থানীয় জাহাঙ্গীরের গরু ওই কিশোরের জমির ধান খেলে কিশোর আইয়ুব গরুকে কয়েকটি আঘাত করে। তারই জের ধরে বিকেলে ওই কিশোর ও তার মাকে ঘরে ঢুকে আ.লীগ নেতা হোরনের নেতৃত্বে সাইফুল, জাহাঙ্গীর ও মতিনসহ কয়েকজন বেদম মারধর করে। একপর্যায়ে তাদেরকে ঘর থেকে টেনেহেঁচড়ে বাইরে নিয়ে গিয়ে কিশোরের হাত পেছন থেকে বেঁধে জনসম্মুখে নির্যাতন করে। এ সময় নির্যাতনকারীরা ওই কিশোরের মাকেও বেদম মারধর করে। পরে ভুট্ট নামে এক লোক তাদের উদ্ধার করে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। একপর্যায়ে চেয়ারম্যান নির্যাতিতদের থানায় পাঠান এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

তবে অভিযোগের বিষয়ে জোবায়ের হোসেন হোরনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ফেসবুকে একটি ভিডিও পেয়েছেন। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা-ছেলেকে বেঁধে নির্যাতন চালাল আ.লীগ নেতা।

আপডেট সময় : ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১