সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

দুই বছর পর বেতন পেলেন শিবগঞ্জ পৌরসভার কর্মচারীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় টানা ২৪ মাস (দু’বছর) পর বেতন, বৈশাখী ও ঈদ বোনাস পেয়েছেন শিবগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এর আগে চলতি বছরের মার্চ মাসের বেতন ও ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বোনাস প্রদানের চেকে স্বাক্ষর করেন তিনি।

এদিকে দীর্ঘ ২৪ মাস পর বেতন পেয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন অফিস সহায়ক রাজু আহমেদ। তিনি বেতন ও বোনাস পেয়ে মেয়রকে ধন্যবাদ জানান।

স্বাস্থ্য সহকারী সাহানারা খাতুন বলেন, দীর্ঘ দুই বছর আমরা কোন ধরনের বেতন ও বোনাস না পেয়ে মানবেতর দিন পার করছিলাম। আমাদের এমন কষ্ট দেখে নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম দায়িত্ব নেয়ার পরেই সকল কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও বোনাসের ব্যবস্থা করেন।

মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, গেল ২৪ মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন বোনাস না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদানে নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল। সেই মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেতন-বোনাস প্রদানের উদ্যোগ নেয়া হয়।

তিনি আরও বলেন, প্রায় ১৫ কোটি টাকা দেনা মাথায় নিয়ে ২৫ বছরের পিছিয়ে পড়া পৌরসভাকে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই বছর পর বেতন পেলেন শিবগঞ্জ পৌরসভার কর্মচারীরা।

আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১