সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

শিশু লামমীম’কে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন-পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মোছাঃ হালিমা খাতুন (২৮), পিতা-মোঃ আলামিন মন্ডল, সাং-ইসলামপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গার সাথে মোঃ নাজিম উদ্দিন (৩৬), পিতা-আব্দুল হামিদ, সাং-করিমপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ্ হয়। বিবাহিত জীবনে তাদের লামমীম নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়ন ও বিভিন্ন কারণে তাদের সংসাদের অশান্তি শুরু হয়। একপর্যায়ে অদ্য ২৫.০৪.২০২১ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় হালিমা খাতুনকে তার স্বামী মোঃ নাজিম উদ্দিন, শ্বাশুড়ী-মোছাঃ রহিমা খাতুন, শ্বশুর-আব্দুল হামিদ এবং জা-মোছাঃ রঙ্গিলা খাতুনগণ মিলে মারধর করে তার শিশু পুত্রকে আটকে রেখে তাকে বাড়ী থেকে বের করে দেয়।

অসহায় হালিমা খাতুন দিশেহারা হয়ে মানবিক পুলিশ সুপার চুয়াডাঙ্গা জনাব মোঃ জাহিদুল ইসলাম এর নিকট লিখিত অভিযোগ জানান। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কার্যালয়ে অবস্থিত জেলা “উইমেন সাপোর্ট সেন্টার” এর দায়িত্ব প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মিতা রানী’কে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার সহযোগীতায় হালিমা খাতুনের স্বামী নাজিম উদ্দিনের বাড়ী থেকে দেড় বছরের শিশু লামমীম’কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

পুলিশ সুপারের প্রত্যক্ষ হস্তক্ষেপে অসহায় হালিমা খাতুন তার শিশু পুত্র সন্তানকে ফিরে পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু লামমীম’কে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন-পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১