সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সুস্থ মাকে নিয়ে বাড়ি ফিরলেন পিঠে সিলিন্ডার বাঁধা সেই ছেলে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মায়ের মুখে মাস্ক আর ছেলের পিঠে বাঁধা অক্সিজেন সিলিন্ডার। নিজের মোটরসাইকেলে বসিয়ে করোনা আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন জিয়াউল হাসান টিটু। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে যখন সর্বাত্মক লকডাউন চলছে ঠিক সেই মুহূর্তে করোনা আক্রান্ত অসুস্থ মাকে বাঁচাতে ছেলের প্রাণপণ চেষ্টা ব্যর্থ হয়নি। ছ’দিনের টানা চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ মাকে নিয়ে বাসায় ফিরলেন ঝালকাঠি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউল হাসান টিটু।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিয়াউলের মা রেহানা পারভীনকে ছাড়পত্র দেওয়া হয়।
জিয়াউল হাসান টিটু গণমাধ্যমকে বলেন, সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে মাকে ছাড়পত্র দেওয়া হয়। এখন মা সম্পূর্ণ সুস্থ।

তিনি আরও বলেন, যে মোটরসাইকেলে করে মাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়েছিলাম, আজ (বৃহস্পতিবার) সেই মোটরসাইকেলে করে মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে ফিরেছি। এটি আমার কাছে পরম আনন্দের।
তিনি ও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান মাকে নিয়ে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামে ফেরেন। মাকে নিয়ে তাদের এ বাড়ি ফেরাকে জীবনের শ্রেষ্ঠ বিজয় উল্লেখ করে জিয়াউল হাসান জানান, ৬ দিন মুমূর্ষু মাকে হাসপাতালের করোনা ইউনিটে রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছি। এর চেয়ে আর বেশি পাওয়ার কী আছে।
এর আগে পিঠে সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে মাকে নিয়ে গত ১৭ এপ্রিল হাসপাতালে যান ছেলে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুস্থ মাকে নিয়ে বাড়ি ফিরলেন পিঠে সিলিন্ডার বাঁধা সেই ছেলে।

আপডেট সময় : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১