সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

জুড়ী নদীতে অপরিকল্পিত বাঁধ !! কৃষকের মানববন্ধন !! আবশেষে অপসারণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : এশিয়া মহাদেশের বৃহত্তর হাওর “হাকালুকি” হাওরপাড়ের জুড়ী নদীর কন্টিনালা অংশের রাবার ড্যাম সংলগ্ন স্থানে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করায় নদী শাসনসহ হাজার হাজার একর কৃষি জমি হুমকির মুখে। ইতিমধ্যে অপরিকল্পিত বাঁধটি অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন এলাকাবাসী ও কৃষকগণ। এদিকে বুধবার ভুক্তভোগী কৃষকরা বাঁধটি দ্রæত অপসারণের দাবিতে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। জানা গেছে, মাস দুয়েক প‚র্বে জুড়ী নদীর কন্টিনালা অংশের রাবার ড্যাম সংলগ্ন স্থানে তৈয়ব আলী গংদের নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করে ম‚ল নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়। আর একই স্থানে ম‚ল নদীর উপর অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়। ফলে হাজার হাজার একর কৃষিজমি বিরান ভ‚মিতে পরিণত হওয়ার ও হাকালুকি হাওর হুমকির মুখে পড়ার আশংকা দেখা দিয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী কৃষকরা বলেন, জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের কিছু সংখ্যক লোক এ বাঁধটি নির্মাণ করেন। বাঁধ নির্মাণকারীর অন্যতম শাহপুর এলাকার শাহিন খান বলেন, আমাদের কয়েকটি এলাকার বেশ কিছু জমি গভীর হওয়ায় ফসল উৎপাদন করা যায় না। যার ফলে আমরা কিছু জমি ক্রয় করে এই স্থানে নিজ অর্থায়নে একটি বাঁধ নির্মাণ করি এবং বাঁধের পাশ দিয়ে একটি খাল খনন করি যাতে পলিমাটি এসে আমাদের এই জমি গুলো ভরাট হয়। বাঁধ নির্মাণ, জমি ক্রয় ও খননকাজে আমাদের প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে।এ ব্যাপারে জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা জানান, কিছু জায়গা ক্রয় করে খালটি খনন ও বাঁধটি সাময়িক নির্মাণ করেছেন শাহপুর এলাকাবাসী। প্রয়োজনে যেকোনো সময় বাঁধটি অপসারণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, “চলমান নদীর উপর বাঁধ নির্মাণ অবৈধ”। যারা নদীর উপর অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর গতি পরিবর্তন করেছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর হবে । বৃহস্পতিবার বাঁধটি দ্রæত অপসারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুড়ী নদীতে অপরিকল্পিত বাঁধ !! কৃষকের মানববন্ধন !! আবশেষে অপসারণ।

আপডেট সময় : ০৬:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১