সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বসত ঘরে প্রধান শিক্ষিকার আগুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম মল্লিকের বসত ঘরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ৭ এপ্রিল বুধবার দুপুরে পৌর শহরের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বন্দর বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল আলম মল্লিক অভিযোগ করেন পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী ফরিদা ইয়াসমিন তার তালাবদ্ধ বসত ঘরে অগ্নি সংযোগ করেন। ওই বাড়ির ভাড়াটিয়া আহম্মদ অগ্নিকান্ডের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে আগুন নিভিয়ে না ফেললে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো। ওই বাড়িতে শামসুল আলম মল্লিকসহ তার স্বজনদের ৬টি বৃহৎ আকারের টিন-কাঠের বসত ঘর রয়েছে। তাৎক্ষনিক আগুন নেভাতে না পারলে প্রতিটি ঘরে আগুন ছড়িয়ে পড়তো। এ ব্যপারে শামসুল আলম মল্লিক বাদী হয়ে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত উপজেলার পশ্চিম বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিআরএল এ থাকা প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বসত ঘরে প্রধান শিক্ষিকার আগুন।

আপডেট সময় : ০৫:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১