সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

রিসোর্ট বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুরু থেকেই ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন মামুনুল।

কিন্তু মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর নাম নিয়ে বিভ্রাটের সৃষ্টি হয়।

রিসোর্টকক্ষে স্থানীয়দের জেরার মুখে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা জানান। বলেন, তার শ্বশুরবাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম।

কিন্ত ওই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের নাম জান্নাত আরা ঝর্ণা বলেন। খুলনা নয়; নিজের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় বলে জানান তিনি।

এদিকে রিসোর্টের রুম বুকিংয়ে নথিতে স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা উল্লেখ করেছেন মামুনুল হক। তার স্বাক্ষরসংবলিত সেই নথি যুগান্তরের হাতে এসেছে।

নথিতে দেখা গেছে, মামুনুল হককে সাত হাজার টাকায় কক্ষ ভাড়া দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ।

রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ বকুল বলেন, অভ্যর্থনার কর্মীরা মামুনুলের কাছে তার সঙ্গিনীর পরিচয় জানতে চাইলে তিনি তার স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা বলেন। সেই নামই লেখা হয়েছে নথিতে। মামুনুল হক ১২ ঘণ্টার জন্য ৫০১ নম্বর কক্ষটি ভাড়া করেন। সেখানে এক ঘণ্টা অবস্থানের পর মামুনুল খাবারের অর্ডার করেন।

প্রশ্ন উঠেছে— রিসোর্টে মামুনুল হকের সঙ্গে অবস্থান করা নারী আমিনা তাইয়্যেবা হলে জান্নাত আরা ঝর্ণা কে?

জানা গেছে, হেফাজত নেতা মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম আমিনা তাইয়্যেবা। তিনি চার সন্তানের জননী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর (জান্নাত আরা ঝর্ণা) পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুক্তিযোদ্ধা মো. ওলিয়ার রহমান মিয়ার মেজো মেয়ে। ওলিয়ার রহমান কামারগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ঝর্ণার বাবা ওলিয়ার রহমান ও মা শিরীনা বেগম সাংবাদিকদের জানান, তাদের মেয়ে জান্নাত আরা ঝর্ণার ৯ বছর বয়সে বিয়ে হয়েছিল হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে। তার বাড়ি বাগেরহাটের কচুড়িয়া এলাকায়। তাদের আব্দুর রহমান (১৭) ও তামীম (১২) নামে দুজন ছেলেসন্তান রয়েছে। পরে মামুনুল হকের সঙ্গে বিয়ে হয় মামুনুল।

অর্থাৎ রিসোর্টে কক্ষ বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিসোর্ট বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক।

আপডেট সময় : ০৮:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১