সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

সিলেট থেকে ফেরার পথে জনপ্রিয় অভিনেতা শামীম নিখোঁজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেট থেকে ফেরার পথে জনপ্রিয় অভিনেতা শামীম নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শামীমের স্ত্রী আশা মনি। জানা যায়, ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা শামীম আহমদ কাজ করতেন।
২০ মার্চ সর্বশেষ রাতে পরিবারের সঙ্গে শামীমের কথা হয়েছে। এরপর তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।
সোমবার সন্ধ্যায় আশামনি বলেন, ‘১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে গিয়েছেন শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। এমনকি তার ফোনও রেখে দেওয়া হয়। এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়। বলে, সেখানকার থানায় অভিযোগ করেছেন তিনি। ফোন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। এটা ১৯ তারিখের ঘটনা। এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসাতেও ফেরেন নি।
পরবর্তী সময়ে বাসযাত্রীকে আশা মনি ফোন দিলে তিনি বলেন, শামীম ভাই আমার পাশের সিটেই বসে ছিলেন। আমি টঙ্গীতে নেমে গেছি। উনি বাসেই ছিলেন।’
স্ত্রী আশামনি আরও বলেন, ‘আমরা মালিবাগে থাকি। সেখানকার থানাতেও গিয়েছি। তারা বলেছেন, যেহেতু শামীম সর্বশেষ সিলেটে ছিলেন, সেখানকার থানায় ডায়েরি করতে হবে। এছাড়াও আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনও ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে। ১৯৯৯ সাল থেকে শামীম অভিনয়ের যাত্রা শুরু করেন ‘‘বন্ধন’’ধারাবাহিক নাটক ধারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট থেকে ফেরার পথে জনপ্রিয় অভিনেতা শামীম নিখোঁজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১