বাবুগঞ্জের কেদারপুরে ইউপি নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন রহমান শরীফ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন রহমান শরীফ । আজ বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি । এসময় তার সাথে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তরুণ সমাজসেবক আব্দুর রহমান শরীফ কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অবহেলিত মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বিগত কয়েক বছর যাবত তিনি সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে সামাজিক কাজের গতিশীলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন নিজ এলাকায়। এ বিষয়ে সমাজ সেবক আব্দুর রহমান শরীফ জানান, মূলত তরুণ সমাজের অনুপ্রেরনায় এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আগামী ১১ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে আরো নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান শরীফ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ খলিলুর রহমান শরীফের ছেলে।
















