সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ড. ইউনূস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননা মামলার হাজিরা থেকে অব্যাহতি পেলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন তিনি। পরে ব্যাখ্যা প্রদান শেষে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। একইসঙ্গে শুনানির জন্য ২২ এপ্রিল দিন নির্ধারণ করেন।
মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

গত ১৮ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার বিষয়ে তার বিরুদ্ধে রুল জারি করেছিলেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ড. ইউনূস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১