সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা !! প্রবাসীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ঢাকা-সিলেটে মহাসড়কে সিলেটের ওসমানীনগরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মো. চান মিয়া যুক্তরাজ্য প্রবাসী। জানা যায়,নিজ করনসী দক্ষিণপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে।
১০ মার্চ বুধবার বিকেল পৌনে চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত ৩জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, চান মিয়া তার নববিবাহিতা স্ত্রী আয়শা সিদ্দিকাসহ পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটিং শেষে গোয়ালাবাজার যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী বিরতিহীন বাস (ঢাকা মেট্রো-জ- ১১-২২৬৪) একটি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশাকে চাপা দিয়ে তাদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই চান মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। আহত অবস্থায় একই গ্রামের মো. চুনু মিয়াসহ অজ্ঞাত ২জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রায় এক মাস পূর্বে দেশে ফিরে গত ২৫ ডিসেম্বর দ্বিতীয় বিয়ে করে ছিলেন চাঁন মিয়া।
এদিকে দূর্ঘটনার পরপর বিক্ষোব্ধরা মহাসড়ক অবরোধসহ ৫টি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা বিক্ষোব্ধ হয়ে উঠলে জনপ্রতিনিধিদের সহায়তায় নিয়ন্ত্রণের আনতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা !! প্রবাসীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১