সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বাবুগঞ্জে নারীসহ ৪ জনকে জখম, সন্ত্রাসী জসিম ঢালী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জে বসতঘর দখলের চেষ্টায় ৪ জনকে দ্বিতীয় দফায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম এবং মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী জসিম ঢালীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাশিপুর এলাকা থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। জসিম ঢালী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের কাঞ্চন ঢালীর ছেলে।

গ্রেপ্তারকৃত জসিম ঢালীকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এয়ারপোর্ট থানা সূত্র জানায়, গত ১ মার্চ জসিম ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী রামপট্টি গ্রামের কৃষক সিদ্দিক ঢালীর ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার আর্তচিৎকারে তার ভাই রফিক ঢালী এগিয়ে এলে তাকে পিটিয়ে জখম করে সন্ত্রাসী জসিম ঢালী ও তার সহযোগীরা। এসময় রফিক ঢালীর স্ত্রী সানজিদা ও সিদ্দিক ঢালীর স্ত্রী সুমনা বেগমও মারপিটসহ শ্লীলতাহানি করে হামলাকারী সন্ত্রাসীরা।

এ ঘটনায় সুমনা বেগম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জসিম ঢালীসহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে সোমবার রাতে প্রধান আসামী জসিম ঢালীকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। সন্ত্রাসী জসিম ঢালীর বিরুদ্ধে রামপট্টি এলাকায় জমি দখল, বসতঘরে হামলা, অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কোপাকুপি ও মারামারিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১ বছর আগেও জসিম ঢালী ও তার সহযোগীরা সিদ্দিক ঢালীর সাথে সালিশে হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার পরিবারের ৪ নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছিল এবং আহতরা সবাই হাসপাতালে থাকার সুযোগে রাতের আঁধারে তাদের পুরাতন একটি বসতঘর নিশ্চিহ্ন করে রাতারাতি সেখানে ইটের রাস্তা নির্মাণ করেছিল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে নারীসহ ৪ জনকে জখম, সন্ত্রাসী জসিম ঢালী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১