সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

নলছিটিতে বার্ষিক মাহফিলে তুচ্ছ ঘটনায় হামলা: আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী মাধবপাশা এলাকার খন্দকার বাড়ির বার্ষিক মাহফিলে তুচ্ছ ঘটনার জের ধরে মাহফিলে আসা ৫ যুবককে কুপিয়ে জখম করেছে জসিম গং ও তার সহযোগীরা। গত শুক্রবার রাত দশটায় আয়োজিত মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ডহুড়া এলাকার আইয়ুব আলীর ছেলে রফিকুল ইসলাম খান ও রফিকের চাচাতো ভাই আকিল ইসলাম, তাদের স্বজন বেল্লাল,সহ আরো অজ্ঞাত ২ জন।
মাহফিলে আসা মুসল্লি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে রফিকুল এবং আকিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ধারালো অস্ত্রের আঘাতে রফিকের নাভির নিচে এবং আকিলের পেটের মাঝখানে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আহত রফিকের বাবা আইয়ুব আলী জানান, শুক্রবার খন্দকার বাড়ি জামে মসজিদের বার্ষিক মাহফিল চলাকালীন সময় ছোট ছোট শিশু বাচ্চাদের মধ্যে দুষ্টামির একপর্যায়ে ঝগড়া হয়। সেখানে রফিক, আকিল সহ অন্যান্যরা বাচ্চাদেরকে বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়। এটাকে কেন্দ্র করে চাকর কান্দা এলাকার ট্রাক্টর লিটন ও জসিম সহ তাদের সহযোগীরা মাহফিলে বিশৃংখলা সৃষ্টি করেন।

এতে তাদেরকে শান্ত হতে বললে একপর্যায়ে লিটন জসিমসহ তাদের সহযোগীরা ধারালো চাকু দিয়ে রফিকুল আকিল বেল্লালসহ ৫ জনকে কুপিয়ে জখম করে। বর্তমানে রফিকুল ইসলাম ও আকিল ইসলামের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে বার্ষিক মাহফিলে তুচ্ছ ঘটনায় হামলা: আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১