তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পষ্টে কৃষকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ১১৬ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে জাহিদ হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ মৃত ইসমাইল হকের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে নিজের বোরো ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে পরে যায় জাহিদ। ছোট ছেলে বাবাকে সেখানে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় জাহিদকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে করা হয়। এব্যপারে একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের কোন দাবী না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জাবেদুর রহমান জাবেদ


























