সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বানারীপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি পুলিশের একের পর এক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছে। ৪০০ পিস ইয়াবাসহ সদ্য সাবেক পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার গ্রেফতার হওয়ার এক সপ্তাহের মধ্যে এবার চিহৃিত মাদক কারবারি শাহজাদা ও রাজুকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ৩ মার্চ বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থার ( ডিবি) ইন্সপেক্টর অভিরঞ্জন দেব,এসআই বেলায়েত হোসেন ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বাঁশতলা নামক স্থান থেকে ৪৮ পিস ইয়াবা সহ চিহৃিত মাদক কারবারি শাহজাদা(২৮) ও রাজু (২৮) কে আটক করে থানায় সোপর্দ করেন। শাহজাদা বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের সদ্য প্রয়াত আঃ রবের ছেলে ও রাজু হাসপাতাল মোড়ের মুদী দোকানী খলিল মোল্লার ছেলে। এদিকে ওই দিন রাতে ডিবির এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন দু’মাদক কারবারিকে ৪ মার্চ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এদিকে বানারীপাড়ার সচেতনমহল ডিবি পুলিশের মাদক বিরোধী এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১