সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন ওসি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শেরপুরের ঝিনাইগাতীতে ষাটোর্ধ্ব দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকের পর নিয়মিত গাঁজা সেবনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এ সময় নিজ অর্থায়নে তাদের জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা ও টুপি কিনে দিয়ে ঝিনাইগাতী থানা জামে মসজিদের প্রেস ইমামের মাধ্যমে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন।

ওই দুই গাঁজাসেবীর মধ্যে একজন কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান হবি (৬৫)। তিনি ঝিনাইগাতী উপজেলার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার বাসিন্দা। অপরজন মো. ওমর মিয়া (৬৫) একই উপজেলার পশ্চিম বাকাকুড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন গাঁজা সেবনের ফলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ওই দুই বৃদ্ধ ইতোপূর্বে গাঁজা সেবনের দায়ে হাজত খেটেছেন। আজ ফের আটকের পর তারা সুস্থ জীবনে ফেরার অনুরোধ করলে তাদের তাবলীগে পাঠানোর প্রস্তাব দিই। এ সময় তারা দুজনই খুশি মনে রাজি হয়ে যান। পরবর্তীতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর হুজুরের মাধ্যমে তাদের তাবলীগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আগামীকাল সোমবার সকালে তারা চিল্লায় (তাবলীগ জামাত) যোগ দেবেন বলেও জানান তিনি।
ওসি মো. ফায়েজুর রহমান আরও বলেন, ‘যেকোনো মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নির্দেশনা দেয়া হয়েছে। আমরা চাই স্থানীয়ভাবে যাতে কেউ মাদক গ্রহণ ও ব্যবসা করতে না পারে। এ জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে ও থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন ওসি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১