সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আ.লীগে পদ পেলেন নিক্সন চৌধুরির স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেন মঞ্জু।

তিনি সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক। জন্মসূত্রে বড় একটি রাজনৈতিক পরিবারের সদস্য তারিন হোসেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাতনি তিনি।
যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন তারিন হোসেন। তার বাবা আনোয়ার হোসেন মঞ্জু পাঁচবার মন্ত্রী ছিলেন। তিনি এখন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান। তারিন হোসেনের মা তাসমিমা হোসেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে বিভিন্ন অঙ্গনের আরও অনেকে সদস্যপদ পেয়েছেন। তথ্য ও গবেষণা উপ-কমিটির কাজ হলো- দলের নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় ক্ষমতা টেকসই করার লক্ষ্যে দলকে তথ্য-উপাত্ত ও গবেষণা কর্মের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা।
উপ-কমিটির অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য-অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআই-এর ট্রাস্টি নসরুল হামিদ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন, অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, সাংবাদিক আশরাফুল আলম খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ হালিম, কবি ও নির্মাতা মাসুদ পথিক।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ড. সাইদুর রহমান খান এবং সদস্য সচিব আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগে পদ পেলেন নিক্সন চৌধুরির স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১