সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ, বাবা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শরীয়তপুর সদর উপজেলায় নিজের আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ফারুক ব্যাপারী ভোলা (৫৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফারুক জেলার চরফ্যাশন থানার চর নিউটন গ্রামের মৃত হারেজ ব্যাপারীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে প্রেমের সম্পর্ক করে ঢাকায় শিশুটির মায়ের সঙ্গে ফারুক ব্যাপারীর বিয়ে হয়। বিয়ের চার বছর পর তারা শরীয়তপুরে চলে যান। বিবাহিত জীবনে তাদের ১১ বছরের এক ছেলে ও আট বছরের এক মেয়ে আছে। অভাবের সংসারের হাল ধরতে শিশুর মা ২০১৮ সালে সৌদি আরব যান। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সেই সুবাদে মো. ফারুক ব্যাপারী ছেলে ও মেয়েদের নিয়ে শরীয়তপুর সদর উপজেলার নীলকান্দি এলাকার হারুন তালুকদারের ভাড়া বাসায় থাকেন। গত ১৪ ফেব্রুয়ারি রাতে মেয়েকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ করেন। এর আগেও তাকে অশ্লীল ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছ।

ঘটনা কাউকে না বলার জন্য মেয়েকে হুমকি দেন বাবা ফারুক ব্যাপারী। ১৫ ফেব্রুয়ারি শিশুটি তার খালাকে ঘটনা খুলে বলে। পরে ১৭ ফেব্রুয়ারি ওই শিশুকে নিয়ে খালা পালং মডেল থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ভিকটিমের খালা বলেন, ‘মেয়েটি ওর বাবার ভয়ে চুপ ছিল। আমার বাড়িতে আসলে বিষয়টি খুলে বলে। তাই মামলা করেছি। ফারুক তার সঙ্গে পৈশাচিক কাজ করেছে। তার ফাঁসি হওয়া উচিত।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘আমরা ভিকটিমের খালার অভিযোগ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে মামলা নিয়েছি। বুধবার রাতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে ফারুক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর ১৫০ শয্যার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ, বাবা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১