সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

ডোমারে সমবায় সমিতির নামে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনার মূলহোতা কে ঢাকা থেকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা, নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডোমারে সমবায় সমিতির আড়ালে নারীদের টার্গেট করে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা একই উপজেলার চিকনমাটির ধনী পাড়া গ্রামের মামুন হাসান মালিক ওরফে আদম সুফি কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩ সদর কার্যালয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মূঈন হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বুধবার আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৩ অধিনায়ক(ভারপ্রাপ্ত) বলেন, ২০২০ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রতারণা করার উদ্দেশ্যে মামুন হাসান মালিক ওরফে আদম সুফি সহযোগীদের নিয়ে নীলফামারী জেলার ডোমার থানার সাহাপাড়ায় প্রাক্তন কুইন্স কিন্ডার গার্ডেন স্কুল ঘরটি ভাড়া নিয়ে ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতি নামক ব্যানার লাগিয়ে এলাকার সহজ-সরল নারীদের টার্গেট করে প্রতারক চক্রটি সমবায় সমিতির মাধ্যমে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে।

সমবায় সমিতির মাধ্যমে কয়েকজন নারী সদস্য প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ প্রাপ্ত হলে এলাকার অধিকসংখ্যক মহিলা নিজের সহায় সম্বল বিক্রি করে এই সমিতির সদস্য হন।
এভাবে সমবায় সমিতির আড়ালে এই প্রতারক চক্রটি মাত্র দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করে এবং তা আত্মসাতের উদ্দেশ্যে সমিতির অফিস বন্ধ করে পালিয়ে যায়।

ফলে টাকা উদ্ধার করতে না পারায় ভুক্তভোগী কয়েকজন নারী তাদের স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয় এবং একই ঘটনায় একজন মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, টাকা দিয়ে সর্বশান্ত শতাধিক নারী এবং ওই কোম্পানির প্রায় শতাধিক নারী কর্মী মানববন্ধন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে গত বছরের ২০ ডিরসেম্বর প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নীলফামারী জেলার ডোমার থানা ২৪ জানুয়ারি চারজন প্রতারকের নামে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এবং র‍্যাব-১৩ নীলফামারী কোম্পানি কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব বিষয়টি অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে প্রতারণা চক্রের মূল হোতা মামুন হাসান মালিক ওরফে আদম সুফি কে ঢাকার সাভার এলাকার এক নিকট আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে প্রতারক মামুন হাসান নীলফামারী জেলার এই প্রতারণার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।এ সময় র‍্যাব-১৩ এর এএসপি (মিডিয়া) সামুয়েল সাংমাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডোমারে সমবায় সমিতির নামে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনার মূলহোতা কে ঢাকা থেকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১