সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আগ্নেয়াস্ত্র নিয়ে সিলেটে আটক ফাহাদ স্বেচ্ছাসেবক লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবকের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

গ্রেপ্তারকৃত ফয়সল আহমদ ফাহাদ (৩৮) সিলেট সিটি করপোরেশন পরিষদের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের ঘনিষ্ঠজন বলেও জানা গেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর চৌহাট্টায় ফাহাদকে ধাওয়া করে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একনলার একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র দিয়ে গ্রেপ্তারকৃত পরিবহন শ্রমিক সিসিকের শ্রমিকদের গুলি করার চেষ্টা চালায়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে অবৈধভাবে দখলে থাকা গাড়ির স্ট্যান্ড না ছাড়ার জন্য পরিবহন শ্রমিকরা আন্দোলন শুরু করে সিসিকের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি শান্ত করতে মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে কাউন্সিলর ও সিসিকের শ্রমিকদের ওপর হামলার চেষ্টা করলে শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ।
এসময় পরিবহন শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে সিসিকের শ্রমিকরাও পরিবহন শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষটি আম্বরখানা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
এদিকে, সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র নিয়ে মেয়র ও কাউন্সিলরদের দিকে গুলি করতে উদ্যত হন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ। তবে পুলিশ বিষয়টি তৎক্ষণাৎ দেখে ফেলে এবং ধাওয়া করে ফাহাদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগ্নেয়াস্ত্র নিয়ে সিলেটে আটক ফাহাদ স্বেচ্ছাসেবক লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১