সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি দুর্নীতি মামলার আসামি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গত নভেম্বরে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারপ্রাপ্ত গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার জাফলং নয়াবস্তির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী বাদী হয়ে ওসিসহ ৯ জনের বিরুদ্ধে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) আদালত মামলা আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শাহ আলম।

মামলার অন্য আসামিরা হলেন- গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান, উপজেলার মামারবাজার এলাকার ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বাল্লাঘাটের আলাউদ্দিন, নয়াবস্তির পাখি মিয়ার ছেলে সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া। তাদের বিরুদ্ধে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোর করে পাথর উত্তোলনের সুযোগ দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মুক্তিযোদ্ধা ইনছান আলী মামলায় উল্লেখ করেন, ওসি আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান তার জমিতে অন্য আসামিদের পাথর তুলতে দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। তিনি নিষেধ করলে তাকে হুমকি-ধামকি দেওয়া হয়। এমনকি সরকারি খাস জমি থেকে এই দুই পুলিশ কর্মকর্তা আসামিদের পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সূত্র সময় নিউজ টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি দুর্নীতি মামলার আসামি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১