দর্শনা থানা পুলিশের হাতে গাঁজাসহ দুই আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আনারুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম (২৩)। সোমবার (১৫ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তাদের গ্রেফতার এবং এসব গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নির্দেশে এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ আনারুল ইসলাম এবং রকিবুল ইসলাম নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান।


























