সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জিয়াউর রহমান ভোট-ভাতের অধিকার কেড়ে নিয়েছিল: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান মানুষের ভোট ও ভাতের অধিকার হরণের পাশাপাশি বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ থেকে ২০ হাজার টাকা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে টাকা সরাসরি যাবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও জাতির পিতাকে হত্যার পর ক্ষমতাগ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল। শুধু তাই নয় মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শিগগিরই এই ভাতা ১২-২০ হাজার টাকায় উন্নীত করা হবে। মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবে, আমি থাকা অবস্থায় এটা হতে পারে না।
গণভবন থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোর্ডের অন্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়াউর রহমান ভোট-ভাতের অধিকার কেড়ে নিয়েছিল: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১