সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বরিশাল বিসিকে উন্নয়নমূলক কাজের উদ্বোধন । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশালের আয়োজনে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিসিক এলাকার বর্ধিত অংশে উন্নয়নমূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসিম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অ. দা.) বিসিক বরিশাল মো. জালিস মাহমুদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা বিসিক মালিক সমিতি সদস্য উপস্থিত ছিলেন।

অযত্ন-অবহেলায় পড়ে থাকা দেশের অন্যতম বৃহৎ আয়তনের শিল্পনগরী বরিশাল বিসিকের উন্নয়নকাজে গতি ফিরেছে। প্রায় ৭০ বছর আগে ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে তোলা বরিশাল বিসিকের ‘শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ কাজের জন্য ২০১৭ সালের এপ্রিলে বরিশাল বিসিকের উন্নয়নের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি একনেকে পাস হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়।

কিন্তু পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে তৎকালীন সময়ের প্রকল্প পরিচালক সময় চেয়ে তা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। এর পরও শেষ পর্যন্ত কাজ শুরু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এ উন্নয়ন কার্যক্রম।

আজ উন্নয়ন কাজের বালু ভরাট কাজের উদ্বোধন করা হয়। এর ফলে বিসিক শিল্প এলাকার উন্নয়ন কাজের দার উন্মোচন হলো। চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্প উদ্যোক্তারা। তবে উন্নয়ন কাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিসিকে উন্নয়নমূলক কাজের উদ্বোধন । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১