সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

প্রতারককে ধরে শিকলে বাঁধল পাওনাদাররা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‌কি‌শোরগ‌ঞ্জের কুলিয়ারচরে পাওনা টাকার জন্য মো. রতন মিয়া (৪৯) না‌মে এক যুবকে বা‌ড়ি‌তে ধ‌রে নি‌য়ে শিক‌লে বেঁধে রাখার অভি‌যোগ পাওয়া গে‌ছে। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ব্যক্তিকে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। আটক করা হয় এ ঘটনায় জড়িত সে‌লিম মিয়া‌কে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকা‌লে উপজেলার গোব‌রিয়া আবদুল্লাহপুর ইউনিয়‌নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘ‌টে। নির্যাত‌নের শিকার রতন মিয়া উপজেলার লক্ষীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।
পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৭ সা‌লে রতন মিয়া বি‌দেশ পাঠা‌নোর কথা ব‌লে জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে সেলিম মিয়ার কাছ থে‌কে আড়াই লাখ টাকা নেন। কিন্তু তি‌নি সে‌লিম‌কে বি‌দেশ পাঠা‌তে পা‌রেন‌নি। এ নি‌য়ে রত‌নের সঙ্গে সম্প‌র্কের অবনতি হয় সে‌লি‌মের।

শনিবার সকা‌লে পাওনা টাকা আদা‌য়ের জন্য রতন মিয়াকে রাস্তা থেকে ধ‌রে আনা হয় সেলিম মিয়ার বাড়িতে। তার পা‌য়ে শিকল বেঁধে ঘরের একটি খুঁটির সাথে তালা দি‌য়ে চেয়া‌রে ব‌সি‌য়ে রাখা হয়। খবর পে‌য়ে বি‌কে‌লে কু‌লিয়ারচর থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে। আটক করা হয় সে‌লিম‌কে।
কুালয়ারচর থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।
‌তি‌নি জানান, সে‌লিম ও রতন দু’জন‌কেই আটক করা হ‌য়ে‌ছে। শিক‌লে বেঁধে রাখার অভি‌যো‌গে সে‌লিম মিয়া এবং প্রতারণা ক‌রে টাকা নেয়ার অভি‌যো‌গে রতন মিয়ার বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হ‌চ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারককে ধরে শিকলে বাঁধল পাওনাদাররা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১