সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ছাত্রীকে ধর্ষণের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা,নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের আলোচিত মামলায় গৃহশিক্ষক ওয়াজেদ আলী টুকু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই রায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি)বিকেলে এ রায় দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।

একই মামলার অপর দুই আসামি বাহাদুর এবং ওহাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকশুর খালাস দেওয়া হয়।

দণ্ডিত ওয়াজেদ আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর দেড়ানি এলাকার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি দশম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত আরা খাতুনকে ধর্ষণ করে প্রাইভেট শিক্ষক ওয়াজেদ আলী। পরবর্তীতে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করলে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জিন্নাত।পরে বিয়ে ও সন্তানের স্বীকৃতি নিয়ে তালবাহানা করে ওয়াজেদ।এক পর্যায়ে ওয়াজেদ, বাহাদুর এবং ওহাব নামে আরো দুজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ওই ছাত্রী।মামলার দীর্ঘ ১৬ বছর পর স্বাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপী বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়াজেদ বর্তমানে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। বাকি দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকশুর খালাস দেন আদালতের বিজ্ঞ বিচারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রীকে ধর্ষণের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১