সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পাঁচ কেজি গাঁজা নিয়ে জামাইসহ শ্বশুর-শাশুড়ি আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পাঁচ কেজি গাঁজাসহ মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী ও তাদের জামাই। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান।
আটককৃতরা হলেন, মৃত ওমর আলীর ছেলে মো. মাহাতাব (৪০), তার স্ত্রী বেবী বেগম (৩৫) এবং তাদের মেয়ের জামাই মো. রাসেল (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা গাঁজাসহ নানা রকম মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপনে জেলা পুলিশের ফোর্স নিয়ে মোংলার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গাজাঁসহ আটক করা হয়। আটককৃতরা পরস্পর আত্মীয় হন বলেও জানান তিনি।
কাজী মো. কামরুজ্জামান আরও বলেন, তারা যশোর থেকে গাঁজা ও ইয়াবা এনে তা মোংলাসহ এর আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। যার ফলে ওই এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে মোংলা থানায় আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালের ৩৬ (১) ১৯ এর (খ) ধারায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ কেজি গাঁজা নিয়ে জামাইসহ শ্বশুর-শাশুড়ি আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১