সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বোনের বাড়ির পিঠা খেতে দেয়াকে কেন্দ্র করে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লায় বোনের বাড়ির পিঠা খেতে দেয়াকে কেন্দ্র করে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক। সোমবার (৮ ফেব্রুয়ারি) নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ঘাতক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, ৬ মাস আগে সাইফুল ইসলামের ছোট বোন জেসমিন আক্তার প্রেম করে একই গ্রামের শাহজাহানকে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন সাইফুল। পরিবারের সদস্যরা একপর্যায়ে মেনে নিলেও ভাই সাইফুল ইসলাম বিষয়টি মেনে নিতে পারেন নি। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেসমিন স্বামীর বাড়ি থেকে নাস্তা পাঠায় স্বজনদের জন্য। ওই নাস্তা সাইফুলকে খাওয়ানোয় মা নুরজাহানের (৫৫) সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুল মাকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার বেগম পুষ্প (৪৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে সাইফুল।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ঘাতক সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহতের বড় ছেলে আবদুল আজিজ বাদি হয়ে মামলা দায়ের করেন।

বখতিয়ার উদ্দিন আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোনের বাড়ির পিঠা খেতে দেয়াকে কেন্দ্র করে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১